আসসালামু আলাইকুম আমি টেকনিশিয়ান এর মাধ্যমে মাস্টার কন্ট্রোলার লাগিয়েছি। কিন্তু লাগানোর পরে বেশ কয়েকটি সমস্যা ফেস করছি।
১/ চলার সময় মোটরের সাউন্ড করছে ব্যাটারি চালিত রিক্সার মত।
২/আমার আগে হায়েস্ট স্পিড উঠতো ৪০-৪২ কিন্তু এখন ২৭ থেকে ২৮ এর বেশি উঠে না।
৩/ডিসপ্লেতে স্পিড কন্ট্রোলার তিন উঠে বসে আছে যেটা আমি আগে ইচ্ছা করলে এক দুই অথবা তিন দিতে পারতাম।
৪/ব্যাক গিয়ারে কাজ করে না।
ওই টেকনিশিয়ান টা আমাকে বলল যে মাস্টার কন্ট্রোলার লাগালে নাকি এ ধরনের সমস্যা হয়। আমি আপনাদের কাছে জানতে চায় আসলে কি ঠিক? এর কোন সমাধান থাকলে আমাকে বলেন আমি খুব মনে কষ্ট পেয়েছি। গাড়িটা আমার খুবই শখের গাড়ি ছিল। কন্ট্রোলার টা লাগানোর আগে আমার গাড়িটা কোন সাউন্ড ছাড়া স্মুথলি চলত। দয়া করে কারো কাছে কোন সমাধান থাকলে আমাকে জানাবেন।অগ্রিম ধন্যবাদ।।
Comments
Post a Comment